দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে চলমান বিদ্যুৎ সংকট আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত মিলেছে। বিতরণ সংস্থা ডিপিডিসি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে দৈনিক পাঁচ ঘণ্টা করে লোডশেডিং হবে।
রোববার (২৩ আগস্ট) বুয়েটের এক দাপ্তরিক চিঠিতে লোডশেডিংয়ের সূচি প্রকাশ করা হয়।
বুয়েটে সকাল ৬টা থেকে ৭টা, সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ২টা থেকে ৩টা, রাত ১২টা থেকে ১টা, রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ না থাকার সময়ে দিনের বেলায় বুয়েটের জেনারেটরও চালু হবে না বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের বেলায় গ্যাস প্রেসার অত্যধিক কম থাকায় লোডশেডিংয়ের সময় বুয়েটের নিজস্ব জেনারেটরের মাধ্যমে সমগ্র ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
রোববার সন্ধ্যা ৭টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় সাড়ে ১৭ হাজার মেগাওয়াট, যেখানে সরবরাহ ছিল ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সময় বিদ্যুতের ঘাটতি দেখানো হয়েছে ১৬৬৪ মেগাওয়াট।
এলএনজি ও গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও বিদ্যুতের ঘাটতি পূরণের কোনো লক্ষণ নেই। বিদ্যুৎ স্বল্পতার কারণে ঢাকার বিভিন্ন এলাকায় পালা করে কয়েক ঘণ্টা পরপর লোডশেডিং হচ্ছিল।
কেএম